সোমবার , ১৬ নভেম্বর ২০২৬ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

কোনাবাড়ীতে দুই কারখানার শ্রমিকদের সড়ক অবরোধে যান চলাচল বন্ধ; পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ-বিজিবি মোতায়েন

প্রতিবেদক
forkan info
নভেম্বর ১৬, ২০২৬ ৭:২৫ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক: গাজীপুরের কোনাবাড়ীতে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দুই পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (১৬ নভেম্বর) সকালে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা। একপর্যায়ে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে শ্রমিকরা ছত্রভঙ্গ হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ আশপাশের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি ও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

অন্যায়, অপশাসন, চাঁদাবাজি, দখলদারিত্ব প্রতিরোধে জামায়াত সর্বশক্তি প্রয়োগ করবে* -ডক্টর শফিকুল ইসলাম মাসুদ

গুইমারায় মুজিব বর্ষের গৃহ হস্তান্তর উপলক্ষে ইউএনও’র প্রেসব্রিফিং

উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন মো. সারওয়ার আলম

জামায়াত সমমনাদের সাথে নিয়ে ক্ষমতায় যাবে: অধ্যক্ষ নুরুল আমীন

সীতাকুণ্ডে কৃষি ইউনিটের উদ্যোক্তা সম্মাননা প্রদান করছেন ইপসা

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফটিকছড়িতে তৃণমূল নির্বাচন পরিচালনা কমিটির প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন

চট্টগ্রাম চান্দগাঁওয়ের গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মাঠে জামায়াত

দুনিয়া ও দ্বীনের জ্ঞান শিক্ষার্থীদের করে তোলে সৎকর্মশীল – অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পিআর পদ্ধতি অপরিহার্য: মুহাম্মদ শাহজাহান