শনিবার , ২৮ নভেম্বর ২০২৬ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

বিচার বিভাগের স্বাধীন সচিবালয় বন্ধ করে ‘ওয়াদা’ ভেঙেছে সরকার: জামায়াত আমির

প্রতিবেদক
forkan info
নভেম্বর ২৮, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বিচার বিভাগের স্বাধীন সচিবালয় বন্ধ করে দেওয়ার মাধ্যমে বর্তমান সরকার জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বিচার বিভাগের স্বাধীন সচিবালয় গঠন ও এর কার্যক্রম শুরু হয়েছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাহার করা হয়েছে। দীর্ঘদিন বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হলেও বাস্তবে উল্টো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির আরও বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষের ‘হ্যাঁ’ ভোটের ম্যান্ডেট থাকলেও জুলাই সনদ বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের পথে হাঁটায় ভবিষ্যতে তা আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।

এ সময় সব বিদেশি চুক্তি জাতীয় সংসদে উপস্থাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং স্থানীয় সরকার ব্যবস্থায় দলীয়করণ বন্ধের দাবি জানান বিরোধীদলীয় নেতা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডে কৃষি ইউনিটের উদ্যোক্তা সম্মাননা প্রদান করছেন ইপসা

রাঙ্গাবালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আমীরে জামায়াতের সাথে ইইউ এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজারহাটে ইস্কাফ ও ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

দুর্নীতি-অনিয়ম বন্ধ করে চসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে’ – মুহাম্মদ নজরুল ইসলাম*

পটিয়ায় অবশেষে ভোট যুদ্ধে হারুনুর রশীদ ও দিদারুল আলম

চট্টগ্রাম-১০ আসনে জামায়াতের পোলিং এজেন্ট মাস্টার ট্রেইনার কর্মশালা সম্পন্ন

চট্টগ্রাম মহানগরী জামায়াতের মজলিসে শূরার অধিবেশনে মুহাম্মদ শাহজাহান

কুড়িগ্রামে কবর থেকে এক বৃদ্ধার লাশ চুরি,উদ্ধার করল পুলিশ

বন্যাকবলিত এলাকায় এগিয়ে এসেছে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশন