বুধবার , ২২ মে ২০২৪ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

চট্টগ্রাম আনোয়ারা প্রার্থীর গাড়ি ভাংচুর ও প্রচারে বাঁধার অভিযোগ

প্রতিবেদক
TV24@bangla
মে ২২, ২০২৪ ৫:৩৬ অপরাহ্ণ

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।

চট্টগ্রামে৷ আনোয়ারায় নির্বাচনী প্রচারণা চলাকালীন সময়ে উপজেলা নির্বাচনে মহিলা ভাইস- চেয়ারম্যান প্রার্থী মরিয়ম বেগমের গাড়ি ভাংচুর ও প্রচারে বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার (২ মে) বিকালে উপজেলা নির্বাচনী কর্মকর্তার কাছে এ অভিযোগ করেন প্রার্থী মরিয়ম বেগম। গতকাল মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ৭ টায় উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে ভাংচুরের এঘটনা ঘটেছে বলে জানা যায়। এর আগে গত শনিবার প্রতিপক্ষ কলসি প্রতীকের প্রার্থী পারভীন হাবিব নিজে ফুটবল প্রতীকের পোস্টার লাগাতে বাঁধা দেন বলেও অভিযোগে উল্লেখ করেন। অভিযোগের বিষয়টি তদন্ত করছেন বলে জানান উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালেহ। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে প্রার্থী মরিয়ম বেগম ফুটবল প্রতীকের প্রচারণা করতে তৈলারদ্বীপ আরিফ মেম্বারের বাড়িতে গেলে প্রতিপক্ষ কলসি প্রতীকের কর্মীরা মাইক নিয়ে বারবার তাদের প্রচারে বিঘ্ন ঘটাতে চেষ্টা করে, এক পর্যায়ে মরিয়ম বেগম সড়কের পাশে গাড়ি রেখে আরিফ মেম্বারের ঘরে গেলে প্রতিপক্ষরা গাড়িতে হামলা করে গ্লাস ভাংচুর করে। এসময় গাড়ির চালক বাঁধা দিলে তাকে নিভৃত করে। এর আগে গত শনিবার ফুটবল প্রতীকের পোস্টার লাগাতে গেল পারভীন হাবিব নিজে বাঁধা দেন বলে জানা যায়। এ বিষয়ে মরিয়ম বেগম বলেন, আমার নির্বাচনি প্রচারে কলসি প্রতীকের লোকজন হামলা করেছে, আমি তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে নির্বাচন অফিসে অভিযোগ দিয়েছি। তবে মহিলা ভাইস- চেয়ারম্যান প্রার্থী পারভীন হাবিব বলেন, ‘গতকাল আমি শহরে ছিলাম। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে আমার জানা নেই। এরপরও আমার বাড়ির পাশে এঘটনা ঘটেছে বলে জানালে আমি মরিয়ম বেগমকে ফোন করে ক্ষমা চেয়েছি। অভিযোগের বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাচনী কর্মকর্তা আবু জাফর ছালেহ বলেন, নির্বাচনী প্রচারে হামলার একটি অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে আমার ব্যবস্থা নিচ্ছি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে চিকিৎসক কোরবান আলীর হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিশাল মানবন্ধন অনুষ্ঠিত

মার্চ ফর গাজা’ শিরোনামে বিক্ষোভ সমাবেশ : আজহারীর ৫ নির্দেশনা

বাংলাদেশি বংশোদ্ভূত আকতারুল আলম যুক্তরাজ্যের নিউহাম লিটল ইলফোরড লেইন ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত

ফেজবুক পোষ্ট দিয়ে বিএনপি থেকে ড. ফয়জুল হকের পদত্যাগ

গোটা জাতি বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার, আমরাও বৈষম্যহীন সমাজ চাই- চট্টগ্রামে জামায়াতের আমির

দুবাইতে শেখ মোহাম্মদ ৩ হাজার কোটি দিরহাম রেইন ড্রেনেজ নেটওয়ার্ক ঘোষণা

দেশে টানা ৪ দফায় কত কমল স্বর্ণের দাম

যশোরের মণিরামপুরে থানা ও পৌর বিএনপির সংবাদ সম্মেলন

ভালুকায় বিশ্ব মা দিবস উদযাপন

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত