সোমবার , ২৬ আগস্ট ২০২৪ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে

প্রতিবেদক
TV24@bangla
আগস্ট ২৬, ২০২৪ ৭:৩২ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নিষিদ্ধের প্রজ্ঞাপন আগামীকাল মঙ্গলবার প্রত্যাহার হচ্ছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে হাইকোর্টের সামনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

শিশির মোহাম্মদ মনির বলেন, স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করছি আগামীকালের মধ্যে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল হবে। শুধুমাত্র গণঅভ্যুত্থানের কর্মকাণ্ডকে ভিন্নখাতে নিতেই জামায়াতকে নিষিদ্ধ করা হয়।

তিনি বলেন, তারা যে অভিযোগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছে, আমরা বিগত সরকারের কাছে জানতে চেয়েছি কী ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, কী সেই সন্ত্রাস, কী ধরনের সন্ত্রাসী অ্যাক্টিভিটিস। এই মর্মে কোনো ব্যাখ্যা তৎকালীন সরকার দিতে পারেনি।

তিনি আরও বলেন, আমরা বর্তমান সরকারকে এটা বলেছি যে আপনাদের কাছে যদি নির্ভরযোগ্য কোনো তথ্য থাকে, কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে, তাও আপনারা আমাদেরকে দেখাতে পারেন। বস্তুত অর্থে এটা একটা কথার কথা। শুধুমাত্র গণঅভ্যুত্থানকে একটি কর্মকাণ্ডকে ভিন্নদিকে প্রবাহিত করার জন্যই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে আমরা মনে করি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ফ্রি ব্লাড ক্যাম্পিং করলেন স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অফ তারাপুর

রাজারহাটে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ১০ গ্রামসহ নিম্নাঞ্চল প্লাবিত, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ

দুবাইতে শেখ মোহাম্মদ ৩ হাজার কোটি দিরহাম রেইন ড্রেনেজ নেটওয়ার্ক ঘোষণা

উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য প্রকাশ ইয়াবা বদি আটক

পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়: প্রধান উপদেষ্টা

দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেল জামায়াতে ইসলামী

মাসুদুর রহমানের মা ছিলেন রত্নগর্ভা ফটিকছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দ

দূষিত সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে সুন্দর ক্যারিয়ার গঠনের কোনো বিকল্প নেই- মাসুদুর রহমান

রক্ত কেনাবেচা চক্রের সংবাদ সংগ্রহে হামলার শিকার দুই সাংবাদিক