খেলাধুলা

ফটিকছড়িতে প্রিমিয়ার লীগ ২০২৫ ফাইনাল অনুষ্ঠিত

  TV24@bangla ১৩ এপ্রিল ২০২৫ , ৯:৪৫ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক: চট্টগ্রাম ফটিকছড়িতে “ক্রিকেট পরিবারের আয়োজিত” প্রিমিয়ার লীগ ২০২৫ সিজন-৪ এর ফাইনাল খেলায় নাজিরহাট পৌরসভা দৌলতপুর আব্দুল বারী চৌধুরী উচ্চ বিদ্যালয় মাটে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়াবীদ, সংগঠক ও দুবাই প্রবাসী মুস্তাফা কামাল।

তানভীর ও আলাউদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত খেলায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী।

খেলার উদ্বোধন করেন, লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান লন্ডন প্রবাসী মাসুদুর রহমান।

এতে আরো উপস্থিত ছিলেন, ফটিকছড়ি সরকারি কলেজের প্রভাষক (আইসিটি) বিভাগীয় প্রধান কুতুব উদ্দিন চৌধুরী, দৌলতপুর আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) খোরশেদুল আলম, রেজাউল করিম , আরিফ খান মুন্না, জাহেদুল ইসলাম অনিক, শোয়ইব তালুকদার, নাজমুল তারেক, হুসাইন চৌধুরী, কুতুব উদ্দিন, মোহাম্মদ রাশেদ, সারিদ উদ্দিন সিদ্দিকী, মোহাম্মদ সাইফ উদ্দিন, জুয়েল রানা, জামশেদুল ইসলাম তানিস, রুবেল, রাসেল, ইকবাল হোসেন, আলী আকবর জাহেদ, সাইমন আসিফ, এনামুল ইসলাম সরোয়ার, রুস্তম, সোহেল, বখতিয়ার রশিদ, ডাক্তার পলাশ, সৈয়দ আদনান, মুসাব্বির।

খেলায় ফটিকছড়ি রাইজিং স্টার’কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফটিকছড়ি নাজিরহাট প্লেয়ার এসোসিয়েশন।

এরআগে খেলা উপভোগ করতে শতশত দর্শকে গ্যালারী ছিলে পরিপূর্ণ।